ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম নগর পুলিশের শীর্ষ পদে ফের রদবদল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাত্র ১২ দিনের ব্যবধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন শীর্ষ পদে ফের রদবদল করা হয়েছে।

আজ সোমবার বিকালে পুলিশ কমিশনার ইকবাল বাহার এ রদবদলের আদেশ দেন।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্যকে দেওয়া হয়েছে ট্রাফিক বিভাগের দায়িত্বে। আর ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা মাসুদ-উল-হাসানকে দেওয়া হয়েছে প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্ব। এছাড়াও প্রশাসন ও অর্থ বিভাগের দায়িত্বে থাকা সালেহ মোহাম্মদ তানভীরকে দেওয়া হয়েছে অপরাধ ও অভিযান দায়িত্বে।

এর আগে গত ২৯ ডিসেম্বর সিএমপির আট জন অতিরিক্ত উপ-কমিশনার ও পাঁচ সহকারী কমিশনার-সহ ১৩ পদে রদবদল করা হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print