ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের ভিসা বাতিল করল জাপান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর বাতিল হওয়ার পর তার সফর সঙ্গীদের ভিসা বাতিল করেছে জাপান অ্যাম্বাসি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফল বাতিল হওয়ার পর এসব ভিসা বাতিল হয় বলে কূটনৈতিক সূত্রে জানা যায়। নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর করার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেইয়ের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান প্রধানমন্ত্রীর ওই সফর বাতিল করা হয়েছে।

তিনি বলেন, আমরা এখনও প্রধানমন্ত্রীর জাপান সফরের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করিনি, তবে অন্য যেখান থেকে তারিখটা শুনেছিলেন, সেই তারিখে সফরটা হচ্ছে না।

প্রতিমন্ত্রী বলেন, সুবিধা-অসুবিধা সবারই থাকে। দুই দেশই নতুন তারিখ খুঁজে নেবে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শোনসুকে তাকেই বলেন, একটি নতুন তারিখে সফরটি হবে। দুই দেশ এটা নিয়ে কাজ করছে। কেননা এ ধরনের উচ্চ পর্যায়ের সফর দুটি দেশের পারস্পরিক সম্পর্ককে অনেক দূরে এগিয়ে নেয়।

এর আগে গত মাসের ২৭ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছিলেন, নভেম্বরের শেষে জাপানে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print