ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক ছেলে মুক্তি লাভের পর মায়ের আত্মহত্যা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত লুৎফুন নেছা (৫০)

ঝিনাইদহ (খুলনা)  প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলায় সাংবাদিক ওমর আলী সোহাগের মা লুৎফুন নেছা (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, নিহত লুতফুন নেছা ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মৃত ওসমান আলী মন্ডলের স্ত্রী।

ঘটনার কারন হিসাবে জানা গেছে, তার এক ছেলে ওমর আলী সোহাগ নামে ঝিনাইদহের বহুল প্রচারিত আঞ্চলীক ‘দৈনিক বীর দর্পণ’ পত্রিকায় সাংবাদিকতা করতেন। কয়েক মাস আগে ২৫ সে নভেম্বর ২০১৬ তারিখে বাজার থেকে ১০২ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে ডি বি পুলিশ। তারপর তাকে আদালতে প্রেরন করা হয়। যদিও সোহাগের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে পুলিশ মিথ্যা ও ষড়যন্ত্র করে ইয়াবা দিয়ে তাকে কোর্টে চালান করা হয়েছে।

সোহাগের বড় ভাই তাজুদ্দিন জানান, তার ভাই সোহাগের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আদালতে পাঠানোর কারণে মা  অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। ঘটনা ক্রমে আজ ঢাকা হাইকোর্ট থেকে ওমর আলী সোহাগ জামিন লাভ করেছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print