ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে : ডা. জাফরুল্লাহ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে সরকার ৩৩ হাজার পুলিশ ও আনসার সদস্যদের ঢাকায় এনেছে। সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার৷ প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে৷

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন।

নইলে পিতার মতো পরিস্থিতি হবে। আপনি চায়ের দাওয়াত দিয়ে গুলি করছেন, জেলে পুরছেন।
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সমাবেশের স্থান নয়াপল্টনকে বেআইনি তকমা দিয়ে ক্র‍্যাকডাউনে নেমেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকিসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print