ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিতু হত্যা: বাবুলের খালাতো ভাইকে জিজ্ঞাসাবাদ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে চাঞ্চল্যকর মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে মিতুর খালাতো দেবর এবং সাবেক পুলিশের এসপি বাবুল আক্তারের দুর সম্পর্কের ভাই সফি উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ।

আজ মঙ্গলবার বিকালে নগর ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান মামলাটির তদন্ত কর্মকর্তা ও নগর ডিবি অতিরিক্ত উপ কমিশনার মো.কামরুজ্জামান।

এর আগে গত ৮ জানুয়ারী বাবুল আক্তারের আরেক খালাতো ভাই মফিজুল ইসলামকেও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারা দুজনই নগরীর সিইপিজেড এলাকায় গার্মেন্টস কারাখানায় কর্মরত আছেন দীর্ঘদিন ধরে। সে সুবাদে মিতুর বাসায় তাদের যাতায়াত ছিল বলে তদন্ত কর্মকর্তা জানান।

তদন্ত কর্মকর্তা এডিসি মো.কামরুজ্জামান জানান, বাবুল আক্তারের দুর সম্পর্কের দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে তারা আত্মীয় হিসেবে প্রায় সময় বাবুল আক্তারের বাসায় যেতেন বলে জানান।

এদিকে খুন হওয়ার পর থেকে মিতুর হারিয়ে যাওয়া মোবাইলের সিম ব্যবহার করছে ঢাকার মগবাজারের একজন সিএনজি চালক। ওই নম্বরে একজন সাংবাদিক ফোন করলে, অপর প্রান্ত থেকে নিজেকে আব্দুল মান্নান বলে পরিচয় দেন ওই সিএনজি চালক। তিনি জানান, চার/পাঁচ মাস আগে মালিবাগে একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে সিমকার্ডটি কুড়িয়ে পান তিনি। সেটিই তিনি এখন মোবাইল ফোন সেটে লাগিয়ে ব্যবহার করছেন।

এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এডিসি মো.কামরুজ্জামান দৃষ্টি আর্কষণ করলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। মিতুর বাবা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print