ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে মিনিবাস ও সিএনজির সংর্ঘষে নিহত ১ আহত ১০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি তুলেছেন আসলাম হোসাইন।

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

আজ বুধবার সকাল আটটার দিকে মইজ্জ্যারটেক গরু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী লোকের নাম পরিচয় জানা যায়নি।

গুরুতর আহতরা হলেন- নাজিম উদ্দিন (৩৫), মোঃ কামাল (৩২), লাইলি আক্তার (৩৫) ও মোঃ আলমগীর হোসেন (৩৫)। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ছবি তুলেছেন আসলাম হোসাইন।

কর্ণফুলী থানার এস আই নজরুল ইসলাম জানান, শহরমূখী একটি মিনি বাসের সাথে বিপরগামী একটি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়।

এদের মধ্যে গুরুত্ব আহত অবস্থায় পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়। বাকীদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় পাঁচ জন চমেকে আনা হলে এদের মধ্যে ৪৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print