ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সিএমপিতে ১০ এসি পদে রদবদল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)তে ১০ সহকারী পুলিশ কমিশনার (এসি) পদে ফের রদবদল করা হয়েছে। আজ রবিবার (১৫ জানুয়ারি) সিএমপি কমিশনার মো.ইকবাল বাহার এই আদেশ জারি করেছেন বলে দুপুরে সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এরমধ্যে ৭ কর্মকর্তা দীর্ঘদিন প্রশিক্ষণ শেষ করে ফিরলে তাদের সিএমপিতে পোস্টিং দেয়া হয়। বাকী ৩ এসিকে রদবদল করা হয়েছে বলে জানান সিএমপির জন সংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন।

তিনি জানান, সহকারী কমিশনার আসিফ মহিউদ্দীনকে এসি (ডিবি-বন্দর) পদে, দেবদূত মজুমদারকে কমিশনারের স্টাফ অফিসার পদে, কামরান হোসেনকে এসি (ট্রাফিক-পশ্চিম) পদে, মো. আতিকুজ্জামানকে এসি (এমটি) পদে, পংকজ বড়ুয়াকে এসি (হিসাব), মো. আশিকুর রহমানকে এসি (অপরাধ) ও নোবেল চাকমাকে এসি (সরবরাহ) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া এসি (ডিবি-বন্দর) অলক বিশ্বাসকে পদায়ন করা হয়েছে এসি (ডিবি-আইসিটি) পদে, এসি (অপরাধ) আব্দুল মাবুদকে বসানো হয়েছে এসি (সিটিএসবি) পদে এবং কমিশনারের স্টাফ অফিসার এ.বি.এম. ফয়জুল ইসলামকে ডবলমুরিং জোনের দায়িত্ব দেওয়া হয়।

সিএমপির তিন সহকারি কমিশনারের মধ্যে আসিফ মহিউদ্দিনকে নগর গোয়েন্দা পুলিশের বন্দর জোনের এসি করা হয়েছে। প্রশিক্ষণ থেকে ফিরে আশিকুর রহমান সহকারি কমিশনার (অপরাধ) পদে বহাল হয়েছেন। একইভাবে দেবদূত মজুমদারও সিএমপি কমিশনারের স্টাফ অফিসার পদে ফিরেছেন।

সিএমপি কমিশনারের স্টাফ অফিসার হিসেবে দায়িত্বরত সিনিয়র এসি এবিএম ফয়জুল ইসলামকে ডবলমুরিং জোনে বদলি করা হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ থেকে ফেরা সহকারি কমিশনার পংকজ বড়ুয়াকে হিসাব বিভাগে, কামরান হোসেনকে ট্রাফিক বিভাগের পশ্চিম জোনে, মো.আতিকুজ্জামানকে এমটি বিভাগে এবং নোবেল চাকমাকে সরবরাহ পদে পোস্টিং করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print