ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে কারাদন্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: 

.

চট্টগ্রামের বোয়ালখালীতে দুই প্রতারক কবিরাজকে একবছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ ১৬ জানুয়ারি সোমবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি।

তিনি জানান, নাটোর জেলার সিংড়া উপজেলার পারসিংড়া গ্রামের গোলাম রসূল এর ছেলে আবুল কাশেম (৩৬) ও একই গ্রামের সাবেদ আলী এর ছেলে আলাউদ্দিন(৬২)কে বাংলাদেশ ইউনানী এবং আয়ুর্বেদীকক প্র্যাকটিশনার অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে।

.

এসময় তাদের কাছ থেকে জব্দকৃত অনুমোদন বিহীন প্রায় ৫০হাজার টাকার ইউনানী ঔষধ ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়।

.

উপজেলার পশ্চিম শাকপুরার প্রবাসী সাইফুর রহমানের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সাইফুর জানান, আমার বোনের প্রতিবন্ধী ছেলে ইমন (৮)কে ভালো করে দেয়ার শর্তে ১০ হাজার টাকার চেক দিয়েছিলাম তাদের। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি ওরা ভন্ড।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print