ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পুলিশ প্রশাসনের সাথে বৈঠকের পর আগামীকাল ১৮ জানুয়ারী বুধবার থেকে বৃহত্তর চট্টগ্রামে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থাগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এডিশনাল কমিশনারের সাথে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকে ধর্মঘট আগামী ২৯ জানুয়ারী পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়।

বৈঠক থেকে বেরিয়ে বেলা সাড়ে ৩টায় ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ মুছা এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের দাবীগুলো মানার ব্যাপারে প্রশাসনের সাথে কথাবার্তা চলছে। আগামী ২৯ জানুয়ারী মেয়র, জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনারে উপস্থিতিতে এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠিত হবে। সেদিন পর্যন্ত আমাদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য পুলিশী হয়রানীসহ নয় দফা দাবিতে পরিবহন শ্রমিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বৃহত্তর চট্টগ্রামে বুধবার থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট আহবান করে।

তাদের দাবিগুলো হলো- বাস-ট্রাক-প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিং স্পট, অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেয়া ও মালিকের জমা ছয়শ টাকা নির্ধারণ, ভুয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরের ‘দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা’বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করা।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print