ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সহকর্মীর জামিন না দেয়ায় চট্টগ্রাম আদালতে আইনজীবিদের ভাঙচুর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আদালতে আইনজীবিদের বিক্ষোভ।

চট্টগ্রাম আদালতে এক আইনজীবি ও তার স্ত্রীর জামিন না মঞ্জুর করায় এজলাসে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ আইনজীবিরা। বুধবার বিকেল ৫টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্টেট-১ এর আদালতে এই ভাঙচুর চালায় আইনজীবিরা।

জানাগেছে, মানবপাচার আইনের মামলার আসামি এড.জামাল উদ্দিন নামের ঔই আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর পর ওই আদালতে ভাঙচুর চালিয়েছেন তার পক্ষে দাঁড়ানো আইনজীবীরা।

আইনজীবিদের ভাঙচুরের পর আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন।

এসময় বাধা দিতে গেলে তারা পুলিশের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবিরা। এ পরিস্থিতিতে চট্টগ্রামের অতিরিক্ত মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভূঁইয়া এজলাস ছেড়ে নিজের খাস কামরায় চলে যান।

এরপর জেলা আইনজীবী সমিতির নেতা এবং জেষ্ঠ্য আইনজীবীরা বিচারকের খাস কামরায় ঢুকেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

সিএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, আদালতের বিচার কার্যক্রম নিয়ে আইনজীবিরা বিক্ষোভ করে ভাঙচুর করেছ শুনেছি। ঘটনা খবর পেয়ে আদালতে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনার পর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে মেট্রোপলিটন ম্যাজিস্টেট-১ এর আদালতে পূনরায় শুনানী করার পর ৪ হাজার টাকা বন্ডে উক্ত আইনজীবি এবং তার স্ত্রী’র জামিন মঞ্জুর করা হয় বলে জানান আইনজীবি সমিতির নেতা এবং সাবেক পিপি ইফতেখার সাইমুম।

পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি জোন) জাহাঙ্গীর আলম বলেন, একজন আইনজীবীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে। ঠেকাতে গিয়ে পুলিশ সদস্যরাও আক্রান্ত হয়েছেন।

এদিকে সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চলছে বলে জানান কোতোয়ালী থানার ওসি (তদন্ত) নুর আহমেদ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print