ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতে স্কুলবাস-ট্রাক সংঘর্ষে ১৮ শিশুসহ নিহত ২৫

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারতের উত্তরপ্রদেশে একটি স্কুলবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন শিশুসহ অন্তত ২৫জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তর প্রদেশের ইতাহ জেলার আলিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।

দুর্ঘটনায় হতাহতদের সবাই স্কুলবাসটির আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাসের শিশুরা ইতাহের জেএস পাবলিক স্কুলের শিক্ষার্থী। বাসটিতে ওই স্কুলের অর্ধশতাধিক স্কুল শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের সবারই বয়স ১০ বছরের নিচে বলে জানানো হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print