ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হালদায় রাতভর অভিযান, ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরাজাল জব্দ

,

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

,

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় ৫০০০ মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে একটি টিম।

গতকাল ৩০ এপ্রিল রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে হালদা নদীর হাটহাজারী ও রাউজান উভয় পাশ থেকে মোট ৯ টি জাল জব্দ করা হয়।

হালদায় আসন্ন প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে মা মাছের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এ সুযোগে মৎস শিকারিরা উৎ পেতে বসে আছে এসকল মা মাছ শিকারের জন্য। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের আলোকে ইউএনও শাহিদুলের নেতৃত্বে একটি টিম রাত ১১ টার দিকে হাটহাজারীর গড়দুয়ারা এলাকায় অভিযান শুরু করে। ক্রমান্বয়ে মেখল, ছিপাতলী ও গুমান মর্দ্দন ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী, মেখল ইউনিয়ন পরিষদ সদস্য মামুন ও উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।

হাটহাহারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমে বলেন-হালদায় আসন্ন ডিম সংগ্রহ মৌসুমকে সামনে রেখে উপজেলা প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক স্যারের বিভিন্ন নির্দেশনা রয়েছে। মা মাছ সুরক্ষিত থাকলে ডিম তথা রেনু উৎপানের পরিমাণ বাড়বে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print