ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আরাফাত সানি এক দিনের রিমান্ডে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে বান্ধবীর দায়ের করা মামলায় গ্রেফতার ক্রিকেটার আরাফাত সানির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (২২ জানুয়ারি) সানিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়।

রবিবার সকাল ৯ টার দিকে সাভারের আমিন বাজারের বাসা থেকে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল সানিকে গ্রেফতার করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নাসরিন সুলতানা নামে এক নারীর দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করা হয়েছে। গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন ওই নারী। মামলায় আরাফাত সানির বিরুদ্ধে ওই নারীর নগ্ন ছবি অনলাইনে প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টি আমি শুনেছি। সানির প্রথম স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। সানি তার প্রাক্তন স্ত্রীর কিছু ছবি নতুন করে ফেসবুকে আপলোড করায় মামলা হয়েছে। যতটুকু শুনেছি এমনই ঘটনা।’

বোর্ড সানির পাশে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আগে আমাদের পুরো ঘটনা জানতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো। সানির পাশে আমার থাকবো কিনা।’

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print