ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এমপি দিদার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

.

চট্টগ্রামের সীতাকুণ্ডের বার আউলিয়া হাফিজ জুট মিলস কলোনীতে গত শনিবারের ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত এলকা পরিদর্শন করেছেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।

আজ রবিবার সকালে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হদের সাথে কথা বলে তাদের সমবেদনা জানান। এ সময় তিনি ক্ষতিগ্রস্হ পরিবারের জন্য ১৫ বান ঢেউটিন ও ৫০ পিস কম্বল দেওয়ার ঘোষণা দেন।

এমপি দিদার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। অগ্নিকান্ডের পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলের প্রকল্প প্রধান মোহাম্মদ শাহাজাহান, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরী, চান মিয়া নেতা প্রমুখ।

এদিকে সন্ধ্যায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে আসেন চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ, ৮ নং সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, আওয়ামীলীগ নেতা মাস্টার জাকির হোসেন, মোঃ নাজিম। তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে সহযোগীতার আশ্বাস দেন।

উল্লেখ যে গত ২২ জানুয়ারী শনিবার রাতে বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলস কলোনী এলাকায় অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print