ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘গুলশান-বনানীর বাসিন্দারা দেরিতে ঘুম থেকে ওঠায় ভোটার উপস্থিতি কম’ আরাফাত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গুলশান, বনানী ও বারিধারা এলাকার বাসিন্দারা দেরিতে ঘুম থেকে ওঠায় সকালে ভোটার সংখ্যা কম হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন, জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।

আজ সোমবার (১৭ জুলাই) বেলা ১১টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন আরাফাত। ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন।

ভোটার উপস্থিতি কম হওয়ার জন্য সকালের দিকের বৃষ্টিকেও দায়ী করেন আরাফাত। তিনি বলেন, আমি আমার প্রচারণার শুরু থেকেই ভোটারদের কেন্দ্রে আসার ব্যাপারে উৎসাহিত করেছি। যেহেতু এই উপনির্বাচনটি মাত্র ছয় মাসের জন্য, তাই অনেক ভোটার ভোট দিতে কম আগ্রহী হতে পারেন। তবে, আমি চাই সবাই কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করুক।

রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়।

এই নির্বাচন ব্যালটের মাধ্যমে নেওয়া হচ্ছে ভোট। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print