ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশবাড়িয়া সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মৃতদেহ ৩ ঘন্টা পর উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ তিন ঘন্টা পর উদ্ধার হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর এবং কুমিরা ফায়ার সার্ভিস। রাত দশটার দিকে স্থানীয়রা লাশ দুইটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

আরও খবর- সীতাকুণ্ডে সাগরে নেমে নিখোঁজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২) নামে কুমিরাস্থ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হন।  উদ্ধার হওয়া শিক্ষার্থী মারুফের বাড়ি কুমিল্লা।

.

সে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ্ বিভাগে ছাত্র। এনায়েত চৌধুরীর বাড়ি ভৈরব। সে কোরআনিক সাইন্স বিভাগের ছাত্র। তারা উভয়েত তৃতীয় সেমিস্টারে অধ্যায়নরত ছিলেন।

কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া বলেন, সৈকতে নিখোঁজ দুই শিক্ষার্থীর খোঁজে আমরা কিছুক্ষণ সাগরে অভিযান চালিয়ে অফিসে ফিরে যায়।

রাত দশটার দিকে খবর আসে সমুদ্রে দুটি মৃতদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print