ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৪০

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সম্মেলনে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুইশতাধিক।

রোববার (৩০ জুলাই) রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) একটি সম্মেলনে এ বোমা হামলা চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো তাৎক্ষণিকভাবে ২০ জন নিহত ও ৫০ জন আহত হওয়ার কথা জানিয়েছিল। পরবর্তীতে নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়ায় বলে জানায় সংবাদমাধ্যম জিও নিউজ।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফিরোজ জামাল শাহ জিও নিউজকে জানিয়েছেন, জমিয়ত উলামা ইসলামের দলের নেতারা বক্তব্য দেওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় দলটির জ্যেষ্ঠ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া পুলিশের আইজিপি আখতার হায়াত খান জানিয়েছেন, তারা প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছেন এটি আত্মঘাতী বোমা হামলা।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এ ব্যাপারে কথা বলেছেন। বোমা হামলার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সূত্র: জিও নিউজ

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print