ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভালবাসা কিনবেন ভা-ল-বা-সা….?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সহিদুল ইসলাম।

ভালবাসা কিনবেন, ভা-ল-বা-সা….?
ভালবাসা কিনতে পারেন, হরেক রকমের ভালবাসা……
সাত সকালে ফেরিওয়ালার কন্ঠে এমন আজগুবি শব্দ শুনে হঠাৎ থমকে যাই,মনে মনে ভাবি,ভুল শুনছি না তো!না,ভুল শুনছি না।খুব স্পষ্টই বুঝতে পারছি ফেরি ওয়ালা ডাক ছেড়ে ভালবাসা বিক্রি করে বেড়াচ্ছে।কৌতুহল না থামাতে পেরে ছুটে গেলাম ফেরিওয়ালার কাছে।আগ্রহ নিয়ে জানতে চাইলাম….
–এই মিয়া,ভালবাসা বিক্রি হয় না কি!আপনি কি পাগল?

.

–হা হা হা,আমি পাগল নই,বরং আপনিই মনে হয় এই যুগের নন,এই আধুনিক যুগে সব বিক্রি হয়,কিনতে শুধু টাকা লাগবে, ঠিক অন্যান্য পন্যের মত ভালবাসাও এখন টাকার বিনিময়ে বেচা-কেনা হয়।লাগবে না কি আপনার?কিনতে চাইলে নিতে পারেন।
খুব উৎসাহ নিয়ে জানতে চাইলাম…
–দাম কত?
–বিভিন্ন দামের ভালবাসা আছে,৩০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত। আপনার চাহিদা মত নিতে পারেন।
–আচ্ছা,আমাকে ৩০০ টাকার টা দাও, একটু টেষ্ট করে দেখি।
–আগে টাকা দিন।
টাকা দেওয়ার পর ফেরিওয়ালা আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল…
–এই নিন,এটা আপনার ৩০০ টাকার ভালবাসা।আধা ঘন্টা উপভোগ করতে পারবেন।ঘরে গিয়ে উপভোগ করুন।

আমি ঘরে ঢুকে প্যাকেটটা খুলে সাদা কাগজে লেখা একটা মোবাইল নাম্বার পেলাম।কৌতুহলী হয়ে নিজের মোবাইল নিয়ে উক্ত নাম্বারে কল করলাম।রিং পরতেই কল রিসিভ করা হল এবং অপর প্রান্ত হতে এক সুরেলা নারী কন্ঠ ভেসে এলো…..
–হ্যাললো…. সুইট হার্ট,আমি তোমারই কলের অপেক্ষায় ছিলাম।আমিই তোমাকে ভালবাসা দেব,আমার ভালবাসা দিয়ে তোমার মন উজাড় করে দেবো ডার্লিং…

অতি আশ্চার্য হয়ে আমার জীবনের একটা মহাঘোর কেঁটে গেল এক মুহুর্তেই!আসলেই তো,টাকার বিনিময়ে ভালবাসা পাওয়া যায়!মাত্র ৩০০ টাকায় যে ভালবাসা পেলাম,সেই ভালবাসা পেতে পুরো জীবনটাই না ধ্বংস করতে বসেছিলাম!
ধন্যবাদ ফেরিওয়ালা, অশেষ ধন্যবাদ আমার জীবনটাকে,আমার জীবনের অর্পূণতাকে পূর্ণতায় ভরিয়ে দেওয়া ভালবাসা বিক্রির দোকানের সন্ধান দেওয়ার জন্য ফেরিওয়ালা,তোমার প্রতি আমি চিরকৃতজ্ঞ আজীবনের তরে……

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print