ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল নয়, সংশোধন করে নতুন নামে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাতিল নয়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ এর কিছু ধারা সংশোধন করে নতুন আইন করা হচ্ছে।  আজ সোমবার (৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে আইনটির ধারা ও নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

নতুন আইনের নাম রাখা হচ্ছে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’। বৈঠক সুত্রে জানা গেছে, আগের আইনে জেল-জরিমানা ছিল। কিন্তু এই আইনে শুধু জরিমানা থাকবে।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে।

২০১৮ সালের ১৯শে সেপ্টেম্বর জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। ২০২৩ সালের ২৩শে জানুয়ারি পর্যন্ত এই আইনে প্রায় ৭ হাজার মামলা হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ ২০২১ সালে কারাগারে মারা যাওয়ার পর ওই আইন বাতিলের দাবিতে শুরু হয় বিক্ষোভ। এরপর আইনের ‘অপব্যবহার’ বন্ধে আইনমন্ত্রীর আশ্বাসের পরও সংবাদকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

২০২৩ সালের ২৪ জুন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে ২২৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৫৬ জন সাংবাদিককে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print