ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সিএনজি’র সাথে একটি লরি’র সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে সিএনজি চালকসহ আরও তিন জন।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লরি’র ধাক্কায় সিএনজিটি ধুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন-পেকুয়া উপজেলার মগনামা ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৮)।

গুরুতর আহত হারবাং এলাকার দুদু মিয়া (৪৭) ও তার স্ত্রী রাবেয়া বেগমকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বানিয়ারছড়া এলাকার আবুল কাসেমের মেয়ে তানিয়া সুলতানা (৬) ও কাউসার উদ্দিনের স্ত্রী বুলবুল জন্নাতকে (৩০) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে সিএনজি চালিত অটোরিক্সাটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print