ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

5263চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি পতেঙ্গা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে।

সোমবার বিকালে এবং রাতে এসব দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলো- মো. শাহজাহান (৪০) ও মো. মমিন (৫)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, সোমবার রাত ৯টার দিকে

বায়েজিদ বোস্তামী থানার বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. শাহজাহান (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

নিহত শাহজাহানের বাবার নাম আবদুল কাহিল। তবে তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

এদিকে এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় টমটম গাড়ির ধাক্কায় মো. মমিন নামের পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, নেত্রকোনা নিবাসী সূর্য মিয়ার ছেলে মমিন রাস্তা পার হওয়ার সময় টমটম গাড়ি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। তাকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মা একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন বলে জানান তিনি।

 

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print