ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে অসীম ঘোষ (৩৯) নামে এক আইনজীবির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত ১১টার দিকে পূর্ব ধরলা এলাকায় তার বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অসীম প্রয়াত গৌরাঙ্গ ঘোষের পুত্র।

অসীমের বোন রমা ঘোষ বলেন, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গতকাল শনিবার রাতে বাড়ির লোকজন ফোনে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, অসীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য পঙ্কজ চন্দ জানান, অসীম ঘোষ এক সময় শিক্ষকতা করতেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হন। তারা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়েছে। ছোট ভাই মানসিক রোগী। সম্প্রতি তার বিয়ের কথাবার্তা চলছিল। বাড়িতে তিনি একাই থাকতেন। শনিবার রাতে লাশের পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তিনি ১/২ দিন আগে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print