ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ইসলামী ছাত্রশিবিরের বিশাল শোডাউন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.ঢাকার পর এবার চট্টগ্রামে বিশাল শোডাউন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরের ব্যানারে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ক্যাম্পাসহ ৭ দফা দাবিতে নগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট মোড় এলাকায় অনুষ্ঠিত এই মিছিলে ছাত্র সংগঠনটির ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় শিবিরের কেন্দ্রীয় নেতা মুজাহিদুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে তিনপুল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়া, ক্যাম্পাসে ছাত্রলীগের অপরাধমূলক কার্যক্রম বন্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে সকল ছাত্র সমাজকে এক হওয়ার আহবান জানান বক্তারা।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print