ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বহুতল ভবনে বিস্ফোরনে দগ্ধ দাদি নাতনির মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত দাদী নাতনী।

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় বহুতল ভবনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় অগ্নিদ্বগ্ধ হয়ে আহত ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার  দিবাগত রাতে তারা মারা যান। নিহত দু’জন হলেন, দাদি ছামেদা খাতুন (৭০) ও নাতনি তনিমা আফরিন (১৭)। দগ্ধ আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন।

গতকাল বিস্ফোেরণের পর ভবনের অবস্থা।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম। তিনি বলেন, বিস্ফোরণের পর আগুনে দগ্ধ দাদি ও নাতনি দুজনই মারা গেছেন।

উল্লেখ্য শুক্রবার ভোরে বিকট শব্দে দেওয়ান বাজার এলাকার নিরাপদ হাউজিং সোসাইটির মাদ্রাসার আবাসিক ভবনের তৃতীয় তলার রহস্যজনক ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। এতে ছয়তলা ভবনের তৃতীয় তলার দুই পাশের দেয়ালের বড় একটি অংশ ভেঙে পাশের দুটি ভবনের গায়ে আঘাত করে। এসময় বিস্ফোরণে ভবনের প্রায় ৩৫টি ফ্ল্যাটের মধ্যে ১৮ টির দরজা-জানালা ভেঙে যায়।

পুলিশ ফায়ার সার্ভিস এবং গোয়েন্দা সংস্থা কেউ এ বিস্ফোরণের কারণ এবং সুত্র উদ্ধার করতে পারেনি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print