ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আদালতের রায়, ভারতীয় চ্যানেল বাংলাদেশে চলতে বাধা নেই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের (স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা) সম্প্রচার বন্ধে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বাংলাদেশে চ্যানেল তিনটি সম্প্রচারে আর কোনো বাধা নেই।

রবিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।একই সাথে সম্প্রচার বন্ধের আরজি জানিয়ে করা রিট খারিজ করে দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এখলাস উদ্দীন ভূঁইয়া। ভারতীয় চ্যানেলের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।

এর আগে গত ২৫ জানুয়ারি এ রুলের ওপর শুনানি হয়। এদিন শুনানি শেষে রায়ের জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের অক্টোবর ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে আইনজীবী শাহীন আরা লাইলী রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ১৯ অক্টোবর হাইকোর্ট রুল দিয়ে চ্যানেলগুলো সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডিজি জাদু ব্রডব্যান্ড লিমিটেডের চেয়ারম্যানসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print