ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তিন রাজনৈতিক দলকে মার্কিন দূতাবাসে বৈঠকের আহ্বান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকায় মার্কিন দূতাবাস দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো শর্ত ছাড়াই এ সংলাপের আহ্বান করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বানের কথা জানিয়েছেন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি।

দূতাবাস বলেছে, নির্বাচন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রদূত পিটার হাস তিন প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দল তিনটি হলো— আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি।

বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। যুক্তরাষ্ট্র সব পক্ষকে (রাজ‌নৈ‌তিক দলগু‌লো‌কে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে বিবৃতিতে পুনরায় স্পষ্ট করেছে দূতাবাস।

বিবৃতিতে সংলাপ প্রসঙ্গে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সব পক্ষকে পূর্বশর্ত ছাড়াই সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানায়। এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এরই অংশ হিসেবে সোমবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ওই চিঠি হস্তান্তর করেন তিনি। তবে চিঠি পাওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি আওয়ামী লীগ ও বিএনপি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print