ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে কার্ভাডভ্যানের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম বন্দর সংযোগ সড়ক। ছবি: গুগল স্ট্রিট ভিউ।

চট্টগ্রাম মহানগরীর বন্দর সংযোগ সড়কের (টোল রোড) কাস্টস এলাকায় কাভার্ডভ্যানের ধাকায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।

তবে তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানাতে পারেননি পুলিশ। এ ঘটনায় চালক ও সহকারীকে আটক এবং কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।

রাতে এ ঘটনা নিশ্চিত করেন এসি বন্দর মো. কামরুল হাসান। তিনি বলেন, রাত ১২টার একটু আগে কাস্টমস ব্রীজের টোল রোডে দ্রুতগামী কার্ভাডভ্যানের ধাক্কায় একটি মোটর সাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়।

অপর একজনকে উদ্ধার করে একজনকে হাসপাতালে নেয়া হয়েছে। আমরা চালকসহকারী সহ কাভার্ডভ্যানটি আটক করেছি।

এদিকে ঘটনাস্থল থেকে বন্দর থানার এসআই আব্দুল হালিম জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে এবং অপর একজনকে গুরুত্ববস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১২টায় মারা যান। তবে আমরা এখনো তাদের নাম পরিচয় পায় নি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print