ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাইয়ে বৌদ্ধ মন্দিরের দেয়াল ধ্বসে নিহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙ্গামাটির কাপ্তাইয়ে একটি বৌদ্ধ মন্দিরের দেয়াল ধ্বসে মাটি চাপায় দুই গ্রামবাসীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে চন্দ্রঘোনার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ার মতিপাড়া বৌদ্ধ বিহারে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মংক্যচিং মারমা (২৬) ও থ্যাসুমি মারমা (৬০)। নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, এলাকাবাসী স্বেচ্ছায় গ্রামটির মতিপাড়া বৌদ্ধ বিহারটি সংস্কারের উদ্যোগে নেন। এজন্য সোমবার সকালে এলাকার লোকজন বৌদ্ধ বিহারটি ভেঙে ফেলার কাজ করছিলেন। মন্দিরের একটি উঁচু মাটির দেয়াল ভাঙার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

রাইখালী ইউপি চেয়ারম্যান সায়মং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঠক ডট নিউজকে জানান, রাইখালী মতিপাড়া এলাকায় পুরাতন একটি মন্দির সংস্কারের উদ্দেশ্যে ভাঙা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে মন্দিরের দেয়াল ধসে দুই জন চাপা পড়ে। পরে মন্দির ভাঙার কাজ করা শ্রমিকরা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print