ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারতের তেলাঙ্গানা রাজ্যের মেডাক জেলায় দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তাদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক্স বার্তায় (সাবেক টুইটার) জানানো হয়, সোমবার (৪ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

বিমান বাহিনী জানায়, বিমানটি হায়দরাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে নিয়মিত প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় একজন প্রশিক্ষক এবং একজন প্রশিক্ষণার্থী পাইলট বিমানটির ভিতরে ছিলেন। তারা দুজনেই মারা গেছেন।

দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত করে দেখছে ভারতীয় বিমানবাহিনী, তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।

Pilatus PC 7 Mk II বিমানটি একটি একক-ইঞ্জিন বিশিষ্ট বিমান। আইএএফ পাইলটরা এর মাধ্যমে প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print