ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে একলাখ ১৮ হাজার ২৯জন পরীক্ষার্থী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের পাশাপাশি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এবারের পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে মোট এক লাখ ১৮ হাজার ২৯জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ছাত্র সংখ্যা ৫৫ হাজার ৪৯৪, ছাত্রী ৬২ হাজার ৫৩৫ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৬ হাজার ৫৪৭ শিক্ষার্থী, মানবিক থেকে ৩৩ হাজার ৫৭৮, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫৭ হাজার ৯০৪জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, বৃহস্পতিবার থেকে পরীক্ষার সব প্রস্তুতি নেয়া হয়েছে। এবার পরীক্ষায় মোট এক হাজার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। ১৭১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, কেন্দ্র সচিবরা পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তারা কেবল কথা বলার জন্য সাধারণ ফোনসেট ব্যবহারের সুযোগ পাবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া কেন্দ্রে কোনো পর্যবেক্ষক বা পরীক্ষা সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এছাড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ৬০টি সাধারণ ভিজিল্যান্স টিমের পাশাপাশি ১০টি বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, টিমগুলো বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন। পরীক্ষাকালীন যথাযথ দায়িত্ব পালনে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print