ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংর্ঘষের ঘটনায় ১ জন নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বাঁশখালীর গন্ডামারায় সমাবেশ নীচে আহত ও আহতরা।

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মিত দেশের আলোচিত কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে মতবিনিময় সভায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। নিহতের নাম মো. আলী। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এসআই জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুরুতর আহত অবস্থায় মো. আলী ও মো. ইউনুছ নামের দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মো. আলী মারা যান।বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এসএস পাওয়ার লিমিটেডের কয়লা বিদ্যুৎ প্রকল্প নিয়ে নৌবাহিনী ও প্রশাসনের সাথে স্থানীয় জনগণের মত বিনিময় সভার প্রাক্কালে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বিপুল সংখ্যক পুলিশ নৌবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ায় উপস্থিত জনগণ আতঙ্কিত হয়ে পড়ে।

জানা গেছে, বিএনপি নেতা, গন্ডামারা সাবেক চেয়ারম্যান ও এস আলম কয়লা বিদ্যুৎ প্রকল্প বিরোধী আলোচিত নেতা মোহাম্মদ লেয়াকত আলী সম্প্রতি তার কিছু লোকজন নিয়ে বিদ্যুৎ প্রকল্পের পক্ষে এস আলম গ্রুপের সাথে হাত মিলিয়েছে। এ নিয়ে ফের গন্ডামারার জনগণ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print