ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুয়েটে র‍্যাগিংয়ে অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে শোকজ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত পাঁচ আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি গুলোয় বলা হয়েছে, গত ১২ ডিসেম্বর বিকাল ৪ টায় শহীদ মোহাম্মদ শাহ হলের বর্ধিতাংশে (কক্ষ নং-৬) ২২ ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) পাঁচ শিক্ষার্থীকে র‍্যাগিং দেওয়ার সময় ২১ ব্যাচের (২০২১-২২শিক্ষাবর্ষ) ৫ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। র্যাগিং এর সময় ছাত্রকল্যাণ দপ্তরের উপ পরিচালক ড. মোহাম্মদ ইসলাম মিয়া ছাত্রদের হাতেনাতে ধরেন। অভিযুক্তরা সকলেই ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

ছাত্রকল্যাণ দপ্তরের উপপরিচালক মো. ইসলাম মিয়া কর্তৃক লিখিত অভিযোগ অনুযায়ী তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। অভিযুক্ত শিক্ষার্থীদের আগামী ৩ জানুয়ারি বেলা ৩টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে হাজির হয়ে এর জবাব দিতে বলা হয়েছে।

ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম বলেন, র‍্যাগিংয়ের বিরুদ্ধে চুয়েট প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শহীদ মোহাম্মদ শাহ হলের বর্ধিতাংশে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তার প্রমাণ পাওয়া গেছে। এজন্য তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print