ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৭) নামে এক  বাক প্রতিবন্ধী ব্যাক্তির মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১৪ জানুয়ারী) ভোরে ঢাকা- কক্সবাজার রেল লাইনের চকরিয়া উপজেলার বর‌ইতলী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের গবিন্দপুর পশ্বিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (৫০) ওই ইউনিয়নের গোবিন্দপুর পশ্বিম পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী। তিনি জানান, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয় ব্যবসায়ী মো. কাদের বলেন, সকাল ৮টার দিকে ওই বৃদ্ধকে রেললাইন ধরে হাটতে দেখে যায়। কিছুক্ষণ পর ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করে। পরে রেললাইনের পাশে বৃদ্ধের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী কর্তৃপক্ষকে খবর দেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান- ট্রেনে কাটা পড়ে একজন মারা যাওয়ার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print