ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নারী ক্রিকেটারের বাসায় চুরির মামলায় গ্রেফতার আরেক ক্রিকেটারের স্বামী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়া চুরি যাওয়া আইফোনসহ অন্যান্য মালমালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে দিনাজপুর থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে এক ক্ষুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা। এলিট ফোর্সটির পক্ষ থেকে বলা হয়েছে, নারী ক্রিকেটার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এছাড়াও চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনার পর র‍্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা আল-আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান অন্য এক নারী ক্রিকেটারের স্বামী। তারা একই ফ্ল্যাটে থাকতেন। তবে ওই নারী ক্রিকেটারের নাম জানা যায়নি।

বাসায় চুরির ঘটনায় ক্রিকেটার স্বর্ণা আক্তার শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি নিজে বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান আযান নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের পর থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

এর আগে, মামলার এজাহারে স্বর্ণা উল্লেখ করেন, অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযানকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত আল-আমিন দেওয়ান আযান মাঠে এসে আমাকে বলেন, ‘তোমার মোবাইল ফোন কোথায়?’ আমি বলি, আমার ব্যাগে। এরপর তিনি আমার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের কিছুক্ষণ ছবি উঠিয়ে বেলা ১২টার দিকে মাঠ থেকে চলে যায়। এরপর স্বর্ণা ব্যাগ চেক করে দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, আমার অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে ফোন করলে ফোন বন্ধ পাই। মাঠের অনুশীলন শেষে বেলা সাড়ে ১২টার দিকে বাসায় ফিরে দেখি ফ্ল্যাটের মূল দরজা লক করা। বাসার দারোয়ানকে ডেকে তালা ভেঙে দরজা খুলে বাসার ভেতর প্রবেশ করে দেখতে পাই রুমের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আমার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে ৩ হাজার ৫০০ ডলার চুরি করে নিয়ে গেছে। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি করে নিয়ে যায়। স্বর্ণার মোট ৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার জিনিস চুরি করে নিয়ে যায় আল-আমিন দেওয়ান আযান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print