ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে জিমেইল!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

৮ ফেব্রুয়ারির পর অনেকেই হয়তো আর Gmail ব্যবহার করতে পারবেন না৷ গুগলের তরফ থেকে তেমনটাই জানিয়ে দেওয়া হয়েছে৷ তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই৷ কারণ সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।

গুগল জানিয়েছে, যারা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনও উইনডোজ এক্সপি (Windows XP) অথবা উইনডোজ ভিসতা (Windows Vista) ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে Gmail অ্যাকাউন্ট খুলতে পারবেন না৷ কারণ ওইদিন থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে Gmail আর কাজ করবে না৷ তাই গুগলের সুপারিশ, এখনও যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনডোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘ্নে Gmail পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নেন৷

জানা গেছে, এই দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে৷ তাই ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল৷ ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে Gmail-এর নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা৷

গুগল আরও জানিয়েছে, চলতি বছর এই দুই ভার্সনে Gmail পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো HTML ভার্সনে৷ তাছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও Gmail অ্যাকাউন্ট চলবে৷ তবে তা যে বেশ ঝুঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল৷

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print