ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাপিত খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সন্তোষ কুমার শীল (৬৫) নামে এক বৃদ্ধ নাপিত খুন হয়েছেন।

গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে নিফ বাড়ির পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহত সন্তোষ কুমার রাঙ্গুনিয়ার সফরভাটা ইউনিয়নের চাতুর বাজার খদেন্দ্র শীলের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। বাজারের একশ গজের মধ্যেই তার বাড়ি। রাত ১১টার দিকে মুঠোফোনে স্ত্রীকে বাড়ি ফেরার কথাও বলেছিলেন। এরপর সাড়ে ১১টা থেকে তাকে আর মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ১টার দিকে বাড়িতে ফেরার পথে বিলের ধারে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সবাই ভেবেছিল হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কিন্তু পরে দেখা গেল, তার পিঠের উপরে ঘাড়ের কাছে গভীর ছুরিকাঘাতের চিহ্ন। তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মো. হাসিব বলেন, ‘আমরা খবর পেয়ে রাত দেড়টার দিকে তার বাড়ির পেছনে একটি খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করি৷ এসময় তার পেছনে একটি ছুরি ঠেকানো ছিল। সেলুন বন্ধ করে বাড়িতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। কে বা কারা হত্যা করছেন তা আমরা তদন্ত করছি। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print