ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মীরসরাইয়ে ড্রাম চাপায় শ্রমিক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

জেলার মীরসরাই উপজেলার বারইয়ারহাট-করেরহাট সড়কে ট্রাকচাপায় জয়ন্ত দাস (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি)দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরআগে, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হিঙ্গুলী ব্রিজের পাশে ট্রাক চাপায় গুরুত্বর আহত হয় জয়ন্ত দাস।

মৃত শ্রমিক জয়ন্ত নীলফামারী সদর থানার সুখধন এলাকার নিবারণ সন্তোষ দাসের ছেলে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, সকালে বারইয়ারহাট-করেরহাট সড়কের চারলেন প্রকল্পে শ্রমিকের কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় একটি ড্রামট্রাক চাপা দিলে তিনি গুরুত্বর আহত হন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, সকালে উপজেলার হিঙ্গুলী এলাকায় ট্রাকচাপায় এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print