ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকার চাপা দিয়ে থামলো ট্রাক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চলন্ত ট্রাকে স্ট্রোক করে মারা গেলেন চালক। শেষ পর্যন্ত সামনে থাকা একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থামলো ট্রাকটি। আজ শনিবার (৪ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত ট্রাক চালকের নাম মো. আব্দুল মান্নান (৫৯)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা বলে পুলিশ জানায়।

ট্রাক চাপায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত এবং কারে থাকা তিন শিক্ষার্থী সামান্য আহত হন। হাইওয়ে পুলিশ মৃত চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, চট্টগ্রামমুখি মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি প্রাইভেটকারকে চাপা দিয়ে থেমে যায়।

আশপাশের লোকজন তখন দেখতে পায় ট্রাকের কোন ক্ষতি না হলেও ট্রাক চালক মৃত অবস্থায় চালকের সিটেই বসা আছে। চালকের শরীরে কোন আঘাতের চিহৃও নেই। চালকের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, ট্রাকটি চলন্তবস্থায় চালক স্ট্রোক মারা যান এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print