ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : শামীম

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান ডামি সরকারের দুঃশাসনে দেশের মানুষ ভয়াবহ সংকটকাল পার করছে। দ্রব্যমূল্যের উর্ধ্ব গতিতে সাধারণ মানুষ দিশেহারা। আবারো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। দেশের অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তারপরও বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারী আওয়ামী লীগের একদলীয় পাতানো নির্বাচনকে মেনে নেয়নি। এই অবৈধ সরকারের উপজেলা নির্বাচনও জনগণ প্রত্যাখ্যান করবে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আজ শনিবার (৪ মে) বিকালে কক্সবাজার শহীদ স্মরণী সড়কস্থ দলীয় কার্যালয়ে কক্সবাজার জেলা বিএনপির যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা রাজপথে নেমেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। সেই আন্দোলনে আমরা রাজপথে আছি এবং আগামীতেও রাজপথে থাকবো। জনগণ আন্দোলনের মাধ্যমে এই ডামি সরকারের পতন ঘটাবে।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, সাবেক এমপি আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, জেলা বিএনপির সি. সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী প্রমূখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print