ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে সাবেক তথ্যমন্ত্রীর মামলায় প্রবাসী ভুট্রোর বিরুদ্ধে পুলিশের চার্জশীট দাখিল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সাবেক তথ্যমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর ড. হাছাান মাহমুদের বিরুদ্ধে ‘লন্ডন বাংলা চ্যানেল’ একটি অনলাইন টিভিতে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে দায়ের করা আইসিটি মামলার আদালতে আব্দুর রব ভুট্রো নামে এক প্রবাসীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেছে পুলিশ।

হাছান মাহমুদের পক্ষে গত বছরের ১১ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক নেতা মাসুস রানা বাদী হয়ে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানায় মামলাটি দায়ের করেছিলেন।

দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সম্প্রতি আদালতে চার্জশীট দাখিল করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রুমানা আক্তার গত ২১ মার্চ মামলাটি দ্রুত বিচারের জন্য সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে চার্জশিটটি প্রেরণ করেছে।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এজাহারে অভিযোগ করা হয়, ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে একটি ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল খুলে মধ্যপ্রাচ্যের দুবাইয়ে বসে আবদুর রব ভুট্টো দীর্ঘদিন ধরে দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটাচ্ছেন। সম্প্রতি তিনি দেশের জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে আমার প্রিয়নেতা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে জড়িয়ে অসত্য ও মিথ্যা তথ্য দিয়ে ভিডিও তৈরি করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করেন। উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি আবার আবদুর রব ভুট্টো নিজের আইডি এবং আরও নয়টি ফেসবুক লিংক থেকে পোস্ট ও শেয়ার করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print