ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

হাটহাজারীতে নানার বাড়ী বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

তারা হল-মেজবাহ (৫) ও মেহেরাজ (৩)। তারা দুজন পৌরসভার দেওয়ান নগরের ৩নং ওয়ার্ডের আজিমপাড়া ইসমাইল সওদাগর বাড়ীর সম্রাট আকবর বাবুর সন্তান।

শনিবার (৪ মে) সন্ধ্যার দিকে হাটহাজারী পৌরসভার ৮ নং ওয়ার্ডের মিরেরখীল এলাকার আব্বাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুই ভাই তাদের নানুবাড়ী হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের উত্তর মিরেরখীল গ্রামের আব্বাস আলীর বাড়ীতে বেড়াতে যায় পরিবারের সাথে।
বিকেলে নানুবাড়িতেই অন্য শিশুদের সাথে খেলা করছিলো তারা, সন্ধ্যা ৬টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, পুকুরের পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। পরীক্ষা নিরিক্ষা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print