ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। দন্ডিত মাদক ব্যবসায়ীর নাম মো.ইদ্রিস (৪০)। ইদ্রিস ফেনী সদরের দৌলতপুর গ্রামের নূর আলম মাস্টারের বাড়ির মৃত আবু আহমেদের ছেলে।

বুধবার বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিন এই রায় দেয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর নগরীর কোতয়ালি থানার পলোগ্রাউন্ড এলাকায় মেলা কমিউনিটি সেন্টারের পাশে ইদ্রিসের পান-সিগারেটের দোকান থেকে ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এঘটনায় ইদ্রিসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) ও ৩ (খ) ধারায় মামলা দায়ের করা হয়।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print