ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিহত জিয়া উদ্দিন শাহীন।

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জিয়া উদ্দিন শাহীন (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ ৯ ফ্রেব্রুয়রী (বৃহস্পতিবার) দুপুরে সময় উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ-টেকেরহাট সড়কের বিষুমিয়ারহাট বাজার এলাকায় পিকআপ চাপায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শাহীন উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রামের নুরুল মোস্তফার পুত্র । সে উপজেলার নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (হিসাব বিজ্ঞান) ১ম বর্ষের ছাত্র।

বাড়ী ফেরার পথে পিকআপ চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ নিহত কলেজ ছাত্রের নাম জিয়া উদ্দিন শাহীন (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সে একটি মোটরসাইকেলের পেছনে বসে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে জোরারগঞ্জ-টেকেরহাট সড়কের বিষুমিয়ারহাট বাজার এলাকার ইছামতি এলে হঠাৎ সে মোটরসাইকেল থেকে সিঁটকে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা রড় ওসিমেন্টবোঝাই একটি পিকআপ (চট্ট মেট্টো ড ১১-১৫১৭) তাকে চাপা দিলে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে তাকে উদ্ধার করে তার বাড়ী নিয়ে যাওয়া হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করে থানায় আনা হয়েছে। তবে ঘটনার পর পর চালক ও সহযোগী পালিয়ে যায়। এ বিষয়ে নিহতের পরিবারের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print