ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বঙ্গবন্ধুকে হত্যাকারীর প্রেতাত্মারা কোটা আন্দোলনের ষড়যন্ত্রে লিপ্তঃ আইনমন্ত্রী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজ কিছুটা হলেও কোটা আন্দোলনের ষড়যন্ত্রের মধ্যে যে লিপ্ত তা আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলে আশাব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখকষ্ট ভোগ করুক এমন কর্মকাণ্ড পরিহার করবেন।

কোটা সংস্কার আন্দোলনকারীরা ঘরে ফিরে না গেলে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষা করা ও তাদের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে তখন আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।

উল্লেখ্য, আজ সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশে রওনা হন আইনমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে মহানগর গোধূলী ট্রেনে ঢাকা ফিরবেন তিনি।

সর্বশেষ

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার চুক্তির প্রক্রিয়া বৈধ : হাইকোর্ট

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি

নির্বাচনকালীন ৬ দিন স্বাস্থ্য খাতে সর্বোচ্চ সতর্কতা জারি

চট্টগ্রামে চান্দগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print