ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বেনজীরের স্ত্রী-কন্যার ক্রোককৃত ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক আইজিপি বেনজীর আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়ে ফারহিন রিসতা বিনতে বেনজিরের মাছের ঘের থেকে মাছ চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (১২ জুলাই) চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেলে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ডহরপাড়া গ্রামের কুঞ্জ সমদ্দারের ছেলে কিশোর সমদ্দার (২০), ফায়েক শেখের ছেলে আলামিন শেখ (২৮) ও পশ্চিমপাড়া গ্রামের তৈয়াবুর রহমানের ছেলে মনির হোসেন (৫০)।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের গজালিয়া মৌজার মাচারতারা বিলে বেনজীরের স্ত্রী ও মেয়ের মাছের ঘের থেকে মাছ ধরার সময় কিশোর সমদ্দার, আলামিন শেখ ও মনির হোসেনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ বলেন, গত ২৩ মে ঢাকার বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, বেনজির ও তার পরিবারের সদস্যদের নামীয় সম্পত্তি ক্রোক করে রিসিভার নিয়োগ দিয়েছেন। সে অনুযায়ী মাচারতারা বিলের ঘেরটির রিসিভার মৎস্য অধিদফতর।

তাই ওই ঘের থেকে মাছ ধরার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এ সময়, তাদের কাছ থেকে ১৭ কেজি রুই মাছ ও ১টি জাল জব্দ করা হয়।

কোটালীপাড়া থানার এস.আই মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাছ চুরি আইনে মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print