ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বৃষ্টিতে প্লাবিত কক্সবাজার, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

কক্সবাজারে ভারী বৃষ্টিতে এখনও বিভিন্নস্থানে জলাবদ্ধতা রয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি এবং পাহাড়ধসের ঘটনা ঘটে।

পৌরসভার বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও ১, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নিম্নাঞ্চলে পানিবন্দি শতাধিক পরিবার। এছাড়া চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, উখিয়া ও টেকনাফের বেশ কিছু গ্রাম এখনও জলমগ্ন। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৩০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে শিশুসহ চারজনের মৃত্যু হয়। এর আগে, গত ২১ জুন শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে এক দম্পতির মৃত্যু হয়। এরপরও বন্ধ হয়নি পাহাড় কাটা ও পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print