ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুন্সিগঞ্জে ছাত্রহত্যার গায়েবানা জানাজায় পুলিশের বাঁধা, আটক ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

মুন্সিগঞ্জে কোটা সংস্কারের দাবীতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজায় পুলিশের বাঁধা প্রদানের ঘটনা ঘটছে। এসময় নামাজের ঈমাম ও বিএনপি ১ নেতাকে আটক করা হয়।

বুধবার (১৭ জুলাই) বেলা ১১ টার দিকে শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের নীচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র হত্যার ঘটনায় সকাল ১১টায় দলটি গায়েবানা জানাযার আয়োজন করে। এসময় নেতাকর্মীরা জানাযায় দাঁড়ান। জানাজা শুরু হতেই পুলিশ জানাযার ঈমাম আব্দুর রহমান হিরন ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপনকে ধরে নিয়ে যায়। এতে জানাযা পণ্ড হয়ে যায়।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সড়ক বন্ধ করে জানাযায় দাঁড়িয়েছিলো তারা। এতে অরাজকতার সৃষ্টি হচ্ছিলো। তাই ২ জনকে আটক করা হয়। একই সঙ্গে নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, পুলিশ আমাদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি। উল্টো আমাদের ২ জন নেতাকে ধরে নিয়ে গেছে। আটক ২ নেতার মুক্তি দাবী করছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print