ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম আইনজীবি সমিতির নির্বাচনে রতন সভাপতি নির্বাচিত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের রতন কুমার রায় সভাপতি এবং বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক পদে ৬ ভোটে এগিয়ে থাকলেও এ পদে ভোট পুনঃ গণনা চলছে।

রবিবার ভোট গ্রহন শেষে গভীর রাত পর্যন্ত গণনা চলে। সভাপতি পড়ে রতন কুমার রায়কে নির্বাচিত ঘোষণা করলেও সাধারণ সম্পাদক পদে ৬ ভোটে এগিয়ে থাকা নাজিম উদ্দিনের বিজয় মানতে নারাজ প্রতিদ্বন্ধি প্রার্থী এডভোকেট মোহাম্মদ আবু হানিফ। তিনি তার পদে ভোট পুনঃ গণনার দাবী জানালে বিরোধ বাধে। পরে গভীর রাত পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌছতে পারেননি নির্বাচন কমিশনার।

এদিকে খবর নিয়ে জানাগেছে আজ সোমবার সকাল থেকে সাধারণ সম্পাদক পদে প্রাপ্ত ভোট পুনঃ গণনা চলছে। গণনা শেষে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে রবিবার দিনভর উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহন শান্তিপূর্ণ ভাবে শেষ হয়। ।

নির্বাচনে ভোটার সংখ্যা ৩ হাজার ৮০১ জন। সমিতির ১০ জন নির্বাহী সদস্যসহ ১৯টি পদের বিপরীতে মোট ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 এবারের নির্বাচনে ৩ হাজার ৮০১ জন ভোটারের মধ্যে  ভোট প্রদান করেছেন ৩ হাজার ১০৪ জন ভোটার। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

নির্বাচনেও মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত তিনটি প্যানেল। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং অন্যটি আওয়ামী লীগের একাংশ ও বাম সমর্থিত সমমনা আইনজীবী সংসদ।

এছাড়া বাম সমর্থিত গণতান্ত্রিক আইনজীবী পরিষদও আলাদাভাবে দুটি পদে প্রার্থী দেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print