ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

লোহাগাড়ায় মোবাইল চুরির অপরাধে যুবককে পিটিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

khun
ছবি: প্রতীকি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। বুধবার রাতে কোন এক সময় তাকে স্থানীয় ইটভাটার শ্রমিকরা মোহাম্মদ মহিউদ্দিন (২৮) নামে এ যুবকের পিটুনি দিয়ে হত্যা করেছে বলে জানায় পুলিশ। নিহত মহিউদ্দিনের বাড়ী পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়ায়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় ইটভাটার শ্রমিকরা মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে।

এই ঘটনায় জড়িত থাকার অপরাধে ইটভাটার মালিক লিয়াকতসহ মোট ১৪জনকে আটক করা হয়েছে উল্রেখ করেন তিনি।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print