ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

২৬ বছর পর চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিবির ক্যাডার নাছির

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

দীর্ঘ ২৬ বছর পর চট্টগ্রাম কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে ‘শিবির’ নাছির। গত রবিবার রাতে কারাগার থেকে মুক্তি পান তিনি।

জেল সুপার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নাছির উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি লাভ করেছেন। নাছিরের বিরুদ্ধে বিরুদ্ধে ডাবল, ট্রিপল মার্ডারসহ ৩৬টি মামলা ছিল। এর মধ্যে ৩১ মামলায় খালাস পেয়েছেন তিনি। দুটি মামলার সাজার মেয়াদ ভোগ করে ফেলেছেন। বাকি তিন মামলায় জামিন পেয়ে মুক্ত হন। এর মধ্যে সবশেষ ৮ আগস্ট একটি মামলায় জামিন হয়। আগেই দুটি মামলার জামিন হয়েছিল।

নাছিরের আইনজীবী মনজুর মোরশেদ আনসারী বলেন, নাছিরের বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সবকটি মামলায় তিনি জামিন পেয়েছেন।

জানা যায়,একসময় শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তিনি ‘শিবির নাছির’ নামে পরিচিত হয়ে ওঠেন। ১৯৯৮ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম কলেজ হোস্টেলের ছাত্রাবাস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালত সূত্র জানায়, সর্বশেষ ২০১৭ সালের ৪ অক্টোবর নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম কলেজ ছাত্রাবাসে পুলিশের ওপর হামলার মামলায় রায় হয়। এতে তার পাঁচ বছরের সাজা হয়েছিল। এর আগে ২০০৮ সালে অস্ত্র মামলায় ১০ বছরের সাজা হয়

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print